প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২১:৫৪ পিএম
চার বছর পর আন্তর্জাতিক হকিতে ফিরেছে বাংলাদেশের নারী দল। তবে নিজেদের প্রত্যাবর্তনের শুরুটা জয়ে রাঙাতে পারেননি লাল-সবুজের কন্যারা।
আরও পড়ুন : পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না শ্রীলঙ্কা
শুক্রবার প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হার মানেন তারা। পরে চাইনিজ তাইপেকে হারায় বাংলাদেশ। আজ শনিবার এসেছে আরও একটি জয়। ইরানকে ৯-৩ গোলে উড়িয়ে দিয়েছেন দেশের মেয়েরা।
শুক্রবার ওমানের সালালায় ‘ফাইভ এ সাইড’ নারী বিশ্বকাপ বাছাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ ৪-৭ গোলে হার মানে ইন্দোনেশিয়ার কাছে। তবে রাতের ম্যাচে দেশের কন্যারা জয় ছিনিয়ে নেন।
চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে ধসিয়ে দেন লাল-সবুজের প্রতিনিধিরা। ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচে করেন ৬ গোল। ৪ গোল করে ম্যাচসেরা হন রিয়া।