× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২১:৩৩ পিএম

পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না শ্রীলঙ্কা

দিন কয়েক বাদেই মাঠে গড়াবে এশিয়া কাপ। তা আবার সহ-আয়োজক শ্রীলঙ্কার ঘরের মাঠে। মহাদেশীয় এ ক্রিকেট আসর শুরুর ঠিক আগ মুহূর্তে চিন্তার ভাজ লঙ্কানদের কপালে। একের পর এক খারাপ খবর আসছে শ্রীলঙ্কা থেকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে তারা। কিন্তু ক্রিকেটারদের ইনজুরির কারণে শ্রীলঙ্কা সেরা একাদশ পাচ্ছে না মিশন শুরুর ম্যাচে।

আরও পড়ুন - বিশ্বকাপ সাফল্যের সমাধান এশিয়া কাপ

দলে হানা দিয়েছে করোনা ভাইরাস। কোভিড-১৯ এ পজিটিভ হয়ে সবার আগে দর্শক হয়ে গেছেন কুশল পেরেরা ও অভিষেক ফার্নান্ডো। দুজনেই রয়েছে এখন  পর্যবেক্ষণে। তাদের সুস্থতার ওপর নির্ভর করছে এশিয়া কাপে লঙ্কান টিমের শক্তিমত্তা। 

কোনো কারণে পেরেরা ও অভিষেক খেলতে না পারলে এলপিএলে (লঙ্কান প্রিমিয়ার লিগ) আলো ছড়ানো কাসুন রাজিথা, দিনশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্ডো প্রস্তুত আছেন দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে।

এলপিএলে খেলার সময় কাঁধে চোট পেয়েছেন দুষ্মন্ত চামিরা। তারওপর তার গোড়ালিতে ছুরি-কাঁচি চালিয়েছেন চিকিৎসকরা। বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কান দলেও ছিলেন না চামিরা। দেশের জার্সি গায়ে সবশেষ ম্যাচ খেলেছেন ৭ জুন। এবার এশিয়া কাপে হয়ে আছেন অনিশ্চিত। 

এ দিকে শ্রীলঙ্কার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে দলটির অন্যতম ভরসা ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট। এলপিএলে সেরা খেলোয়াড় হলেও ফাইনাল মিস করেন ইনজুরির কারণে। 

ক্রিকেট শ্রীলঙ্কা জানিয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তারকা এ অলরাউন্ডার। বিশ্বকাপের আগে কোনো ধরনের ঝুঁকি নেবে না লঙ্কানরা। এ কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে বিশ্রামে থাকতে পারেন হানসারাঙ্গা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা