× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে খেলবেন বাবর আজম!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২৩:১৯ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২৩:২৪ পিএম

বিপিএলে খেলবেন বাবর আজম!

আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ ছিল। বছর ঘুরতেই সিদ্ধান্ত বদল হয়েছে। দ্বিতীয় আসরে শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, আজম খানদের মতো ক্রিকেটাররা ইতোমধ্যেই লিগটির বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন - মেসির দেশ আর্জেন্টিনায় জামালের অভিষেক রবিবার

আরব আমিরাতের ওই টুর্নামেন্টে খেলার সুযোগ ছিল বাবর আজমের সামনেও। ১৫ কোটি রুপির অফারও পেয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, আইএল টি-টোয়েন্টি নয় বাবর খেলবেন বিপিএলে। শুধু বাবর নন, মোহাম্মদ রিজওয়ানও বিপিএলে খেলবেন।

বাবর কোন দলে খেলবেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমন কি বিপিএলের কোনো দল নিশ্চিত করেনি তারা বাবরকে ভেড়াচ্ছে কি না।

২০১৭ সালে বিপিএলে খেলেছিলেন বাবর আজম। সেবার সিলেট রয়্যালসের জার্সিতে খেলেন এই পাকিস্তানি ব্যাটার। আগামী মৌসুমে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলে ফের বিপিএলে দেখা যাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা