প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২৩:০৪ পিএম
আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন জামাল ভূঁইয়া। লিওনেল মেসির দেশেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশের এ ক্যাপ্টেন। নাম লিখেছেন ক্লাব সোল ডি মায়োতে। আর্জেন্টাইন দলটির হয়ে অনুশীলনও শুরু করেছেন জামাল।
আরও পড়ুন : বিশ্ব অ্যাথলেটিকসের ট্র্যাকেই চেরনি-বুরজালোভার বাগদান
এখন অপেক্ষা অভিষেকের। ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষাও শেষ হতে যাচ্ছে। রবিবার আর্জেন্টিনার মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নি ফেডারেল এ-তে ম্যাচে খেলবেন জামাল। মাঠের লড়াইয়ে জামালদের প্রতিপক্ষ ক্লাব অ্যাথলেটিকো জার্মিনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার রাত ৮টায়।
আজ নিজের ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন জামাল নিজেই। বাংলাদেশি ফুটবল অনুরাগীদের জন্য ম্যাচটি লাইভ স্ট্রিমিং করবে সোল ডি মায়ো। তবে লিঙ্ক পেতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত।