× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো-নেইমারকে টপকে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার অ্যাসেনসিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২১:৫৯ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২২:০০ পিএম

রোনালদো-নেইমারকে টপকে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার অ্যাসেনসিও

ফিটনেসের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো সবার কাছেই আইডল। তার শারীরিক সৌন্দর্যও কিন্তু কোনো অংশে কম নয়। দেখতে শুনতে নেইমারও বেশ। তাহলে সবচেয়ে আবেদনময় ফুটবলার কে? এমন প্রশ্নের উত্তরে কেউ কেউ পর্তুগিজ সুপারস্টারের নামই বলবেন। আবার অনেকে ব্রাজিলিয়ান মেগাস্টারের পক্ষে ভোট দেবেন। সন্দেহ নেই এতে।

আরও পড়ুন : ‘মেসি মাঠে হাঁটেন, কষ্টও কম হয়’

রোনালদো আর নেইমারের কথা বললে সেটা হবে পুরনো খবর। দুজনে একটা সময় আবেদনময় ফুটবলার ছিলেন। কিন্তু ২০২৩ সালে এসে নতুন করে জরিপ করলে তাদের কারোরই নাম হয়তো মিলবে না। একটি জরিপের ফল অন্তত সেটাই বলছে।

জরিপটি চালিয়েছিল তুরস্কের কসমেটিক সার্জারি ক্লিনিক ‘দ্য ব্যাজ ক্লিনিক’। ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্রিন্টেরেস্ট- এ হয়েছে তাদের জরিপটি। তাতে রোনালদো ও নেইমারকে হারিয়ে চলতি বছরের জন্য বিশ্বের সবচেয়ে ‘সেক্সিয়েস্ট’ ফুটবলার নির্বাচিত হয়েছেন মার্কো অ্যাসেনসিও।

পিন্টেরেস্টে কোন ফুটবলারকে কতবার পিন ট্যাগ করেছেন অনুসারীরা। তার ভিত্তিতে করা হয়েছে ফুটবলারদের র‌্যাঙ্কিং। পরে সেখান থেকে বেছে নেওয়া হয়েছে সবচেয়ে আবেদনময় ফুটবলারকে। এই র‌্যাঙ্কিংয়ে রোনালদো ও নেইমারকে টপকে গেছেন স্পেনের আক্রমণাত্মক মিডফিল্ডার অ্যাসেনসিও।

এ বছর সবচেয়ে বেশি পিন ট্যাগ করা হয়েছে অ্যাসেনসিওকে। স্প্যানিশ এ তারকা ফুটবলার পিন ট্যাগ হয়েছেন ৯ লাখ ৩ হাজার ৩৬৪ বার। যে কোনো ফুটবলারের তুলনায় এটি বেশি। তালিকায় দুইয়ে থাকা ৩৮ বছরের রোনালদো পিন ট্যাগ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৪৭৬ বার। 

আল হিলালের নেইমার পিন ট্যাগ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ২৭৪ বার। চারে রয়েছেন ইংল্যান্ডের ম্যাসন মাউন্ট (২ লাখ ২৫ হাজার ২২৪ বার পিন ট্যাগ হয়েছেন) আর পাঁচে আছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি (২ লাখ ২০ হাজার ৭০১ বার পিন ট্যাগ হয়েছেন)।

ছয়ে ইংল্যান্ডের জুড বেলিংহাম (১ লাখ ৪৪ হাজার ৮৯৫ বার পিন ট্যাগ হয়েছেন) আর সাতে নাম লিখেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে (১ লাখ ৩৬ হাজার ১৫৫ বার পিন ট্যাগ হয়েছেন)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা