× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ ছাড়বেন না রুবিয়ালেস, বললেন ‘মেরে ফেলছে নারীবাদীরা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৯:০১ পিএম

পদ ছাড়বেন না রুবিয়ালেস, বললেন ‘মেরে ফেলছে নারীবাদীরা’

স্পেন বিশ্বকাপ জিতেছে এক সপ্তাহ হতে চলল, তা-ও চুমুকাণ্ডের আলোচনা থামছে না। আনকোরা লা রোজাদের ইতিহাস গড়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন লুইস রুবিয়ালেস। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির এমন কাণ্ড নিয়ে জমেছে সমালোচনা। রুবিয়ালেস তো বলেই দিয়েছেন, তাকে স্রেফ মেরে ফেলার জোগাড়আত্তি করে ফেলেছে নারীবাদীরা।

চুমুর ঘটনায় রুবিয়ালেসের দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী ফুটবলার হারমাসো। একই পদক্ষেপ নিচ্ছেন নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফাও। তবে নিজের জায়গায় অনড় থাকবেন বলে জানিয়েছেন ‍রুবিয়ালেস, ছাড়বেন না সভাপতির পদও।

রবিবার (২০ আগস্ট) মেয়েদের ট্রফি উদযাপনের আগের সেই চুমুকাণ্ডে তীব্র সমালোচনার সম্মুখীন রুবিয়ালেস। সমালোচনাকারীদের প্রথমে ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন। রুবিয়ালেস সেবার বলেছেন, ‘এটাকে ইতিবাচক ভাবুন’। পরে অবশ্য ক্ষমাও চান। 

আরও পড়ুন: 

তবে রুবিয়ালেসের স্রেফ ক্ষমা যথেষ্ট মনে করছেন না অনেকে। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও কড়া ভাষায় বলেছেন, ক্ষমা যথেষ্ট নয়। ঘটনার নতুন মোড় নিয়েছে বুধবার (২৩ আগস্ট) হারমোসো বিচার চাইলে। পরিস্থিতি এমন যে পদত্যাগ করতে বাধ্য হতে পারেন রুবিয়ালেস। কিন্তু স্পেন ফুটবলের সভাপতি অনড়, পদত্যাগ করবেন না। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সমাবেশও ডেকেছিলেন রুবিয়ালেস। সেখানে জানান, মিথ্যা নারীবাদীরা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। চুমুটি সম্মতিতে হয়েছে জানিয়ে রুবিয়ালেস বলেন, ‘সম্মতিমূলক একটি কাজের জন্য আমাকে ছাটাই করে দেবে? আমি পদত্যাগ করছি না। আমি ঘটনার শেষ পর্যন্ত লড়ব।’
বিচার চেয়েছেন জেনি হারমাসো, ঘটনায় নিয়েছে নতুন মোড়— স্পেন ফুটবল টুইটার

ফাইনালে ইংলিশদের ১-০ গোলে হারানো স্প্যানিশদের পদক পরিয়ে দিচ্ছিলেন রুবিয়ালেস। আনন্দে ফুটবলারদের জড়িয়েও ধরছিলেন। তবে বিপত্তি বাঁধে তখন, যখন নারী ফুটবলার হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান। যা  সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় প্রেসিডেন্ট বলেছেন, এসব ‘বাজে’ আলোচনা। তার মতে, মানুষের ইতিবাচক ভাবা উচিত। তবে তিনি ক্ষমা চেয়েছেন এমন কাণ্ডে। যা এখন পদত্যাগের প্রশ্নে গিয়ে ঠেকেছে। ঘটনার জল কত দূর গড়ায় তার অপেক্ষা!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা