× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবা বিশ্বকাপ

ফাইনালে কার্লসেনের কাছে হেরে গেলেন প্রজ্ঞানন্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম

ফাইনালে কার্লসেনের কাছে হেরে গেলেন প্রজ্ঞানন্দ

ফাইনালে নাম লিখেই পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় ক্রীড়াঙ্গন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পুরো ভারতবাসী অপেক্ষায় ছিলেন সুখবরের জন্য। 

আরও পড়ুন - কাল থেকে ঘরে বসেই মিলবে বিশ্বকাপের টিকিট

প্রজ্ঞানন্দ পুরো বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তার আঁচ পড়েছিল বাংলাদেশেও। ১৮ বছর বয়সী এ দাবারুকে নিয়ে কম আলোচনা হয়নি। সবাইকে খুশি করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি প্রজ্ঞানন্দ। 

ফাইনালের দুই ক্ল্যাসিকাল রাউন্ডে সমান তালে লড়াই করে গেছেন প্রজ্ঞানন্দ। টানা দুদিন লড়াই করে দুই রাউন্ডেই করেন ড্র। কিন্তু তৃতীয় দিনে টাইব্রেকার রাউন্ডে আর পেরে উঠলেন না। হেরে গেলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে।

টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের খেলায় সেই চালে সময় নষ্ট করে পিছিয়ে পড়েন ভারতীয় এ তরুণ। তার ভুলে কপাল খুলে যায় কার্লসেনের। ২.৫-১.৫ পয়েন্টে বিশ্বকাপ জিতে নেন নরওয়ের এ দাবাড়ু।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা