× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ ছক্কায় বদলে গেছে জীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১১:০১ এএম

৫ ছক্কায় বদলে গেছে জীবন

স্রেফ একটা ইনিংস। জেতা হয়ে গেছে সমর্থকদের মন। এরপর শুধু উড়ে বেড়ানো। একের পর এক দাঁড় উন্মোচিত হওয়া, যা বদলে দিয়েছে রিংকু সিংয়ের জীবন। আইপিএলে এক ওভারে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানো রিংকু এখন জাতীয় দলের ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমেও করেছেন বাজিমাত। জিতেছেন প্রথম ম্যাচসেরার পুরস্কার। ভেসেছেন আবেগে। শুনিয়েছেন কী করে ৫ ছক্কায় বদলে গেছে তার জীবন।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ বলে ৩ ছয় ও ২ চারে ৩৮ রানের এক ইনিংস খেলেন রিংকু। হন ম্যাচসেরা। এরপর রিংকু সেই ম্যাচসেরা হওয়ার অনুভূতির কথা জানিয়েছেন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে, ‘খুব ভালো লাগছে। প্রথম ম্যাচে ব্যাট করার জন্য আমি খুব উত্তেজিত ছিলাম কিন্তু সুযোগ পাইনি। আমি শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম যেমনটা আমি আইপিএলে করেছি। ধারণা ছিল নিজেকে শান্ত রাখা এবং কম্পোজ করা ও হিট করা। ফাইনাল ২-৩ ওভার।’

আরও পড়ুন: গাঁজা সেবনে নিষিদ্ধ হওয়া রিচার্ডসন এখন দ্রুততম মানবী

সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা মেরে কলকাতাকে ম্যাচ জেতানোর সেই ইনিংসটিই যে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে সেটিও স্বীকার করে নিয়েছেন রিংকু, ‘৫টি ছক্কা আমার জীবনকে বদলে দিয়েছে। ভক্তরা আমাকে সেই থেকেই চেনেন এবং যখন তারা স্ট্যান্ড থেকে রিংকু রিংকু বলে উল্লাস করেন তখন আমার বেশ ভালো লাগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা