× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজা সেবনে নিষিদ্ধ হওয়া রিচার্ডসন এখন দ্রুততম মানবী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:২১ পিএম

রেকর্ড গড়ে রিচার্ডসন এখন দ্রুততম মানবী— টুইটার

রেকর্ড গড়ে রিচার্ডসন এখন দ্রুততম মানবী— টুইটার

দুই বছর আগে শা’কারি রিচার্ডসন গাঁজা সেবনে মাদক পরীক্ষায় পজিটিভ হন। যা হওয়ার তাই হয়েছিল। টোকিও অলিম্পিকের দল থেকে বাদ পড়েছিলেন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ। এরপর গত বছর দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও পাননি জায়গা।

সেই রিচার্ডসন গতকাল নয় নম্বর লেনে ১০.৬৫ সেকেন্ডে দৌড় শেষ করে পেছনে ফেলেছেন ফেভারিট ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসনকে, হয়েছেন বিশ্বের দ্রুততম মানবী।

মেয়েদের ১০০ মিটারে ১০.৬৫ সেকেন্ড— বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন রেকর্ড। এর চেয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে  কম সময় নিয়ে শেষ করেছেন মাত্র চারজন। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে শেরিকা জ্যাকসন দ্বিতীয় ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার দ্রুততম মানবী হওয়ার স্বপ্ন দেখা ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

বছর দুয়েক আগে অলিম্পিকের ট্রায়ালে রিচার্ডসনের বাদ পড়া নিয়েও হয়েছিল তর্ক-বিতর্ক। বিশ্বজয় করে শা’কারি রিচার্ডসন বলেছেন, ‘আপনাকেই বলছি, আমি এখানে আছি। ফিরে আসিনি, আমি এমনই ছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা