× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৪:৫৮ পিএম

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে বাজছে অন্তিম সুর। আজ বিকালে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে নারীদের বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের। তার আগে জমছে আলোচনা, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

আরও পড়ুন :শিরোপার মঞ্চে অপেক্ষায় নতুন ‘চ্যাম্পিয়ন’

বিশ্বকাপের এবারের আসরে পুরস্কার জেতার দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন জাপানের মিয়াযাওয়া হিনাতা। কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন জাপান বিদায় নিলেও তিনি এখনও ৫ গোল নিয়ে সবার ওপরে।

তালিকায় দুই নম্বরে আছেন আমান্ডা ইলেস্ট্রেড। তার সঙ্গে সমান চারটি গোল নিয়ে আছেন কাডিডিআতু ডাইনি। চারটি গোল করেছেন জার্মানির আলেক্সানড্রা পপ ও নেদারল্যান্ডসের জিল রুডের।

স্পেনের তিনজন খেলোয়াড় পেয়েছেন তিনটি করে গোল। ইংল্যান্ডের লরেন জেমসেরও আছে তিনটি গোল।

২০১৯ সালের আসরে পুরস্কারটি জিতেছিলেন মেগান রাফিনোর। যুক্তরাষ্ট্রের তারকা ছয়টি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবার হিনাতার সঙ্গে আছেন আমান্ডা। জিততে পারেন লরেন জেমসও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা