× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে ধারাভাষ্য

আতহার নেই, আছেন শামীম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২২:১৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২২:২৫ পিএম

আতহার নেই, আছেন শামীম

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। শ্রীলঙ্কা ও পাকিস্তানে আয়োজিত এ টুর্নামেন্টের জন্য ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। শুক্রবার রাতে প্রকাশিত ওই তালিকায় ছিল না বাংলাদেশি কোনো ধারাভাষ্যকারের নাম।

আরও পড়ুন : রাবাদার চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন

আজ সংশোধিত ধারাভাষ্যকার তালিকায় আছে শামীম চৌধুরীর নাম। বাংলাদেশের অন্যতম সেরা ধারাভাষ্যকার আতহার আলী খানকে রাখা হয়নি ধারাভাষ্যকারদের এই তালিকায়।

এশিয়া কাপের জন্য ২৪ জন ধারাভাষ্যকার নিয়েছে স্টার স্পোর্টস। ইংলিশের পাশাপাশি হিন্দি ধারাভাষ্যে খেলা দেখাবে স্টার স্পোর্টস।

ইংলিশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে ১৪ জনকে নিয়েছে প্রতিষ্ঠানটি। হিন্দিতে ভারতের সাবেক ১০ ক্রিকেটার ধারাভাষ্য দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা