প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২১:৪৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২১:৫৭ পিএম
অক্টোবরে ভারতের মাটিতে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক আসর সামনে রেখে ক্রিকেটাররা শান দিয়ে চলেছেন নিজেদের ক্রিকেট অস্ত্রে। চলছে তাদের শেষ সময়ের প্রস্তুতি। আর স্বপ্ন গড়ছেন বিশ্ব শিরোপা জয়ের।
আরও পড়ুন - ১৩ লাখ টাকায়ও মিলছে না মেসিদের ফাইনালের একটি টিকিট!
অনেকের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ক্যাগিসো রাবাদাও। দক্ষিণ আফ্রিকার এ তারকা পেসার বেশ জোর গলায় বলছেন, তার পুরো দল দৃঢ়প্রতিজ্ঞ দেশবাসীকে প্রথম বিশ্বকাপ শিরোপা উপহার দিতে। যে করেই হোক স্বপ্ন তারা সত্যি করতে চায়। বাইরের কোনো আলোচনায় প্রোটিয়ারা পিছপা হবে না লক্ষ্য থেকে।
২০১৪ সালে রাবাদা দক্ষিণ আফ্রিকাকে উপহার দিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বিশ্বজয়ের সেই মিশনে তার সঙ্গী ছিলেন বর্তমান সিনিয়র দলের এইডেন মার্করাম ও আনডিলে ফেহলুকায়ো। এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিততে চান আসল বিশ্বকাপ।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাবাদা বলেন, ‘আমি স্বপ্নটা সত্যি করতে চাই। আমরা সবাই স্বপ্নটা সত্যি করতে চাই। বিশ্বকাপ জয় এমন কিছু যেটা আমি মনেপ্রাণে চাই। এটা এমন কিছু যেটা প্রত্যেকটি খেলোয়াড় চান। দল ঘোষণা হলে বিশ্বকাপ জেতার জন্যই যাব।’
বাইরের কোনো কথায় কান দিতে চান না রাবাদা ও তার সতীর্থরা। তারকা এ প্রোটিয়া পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও বিশ্বকাপ নিয়ে কোনো নাটকে সত্যি বলতে মনোযোগ দিচ্ছি না আমরা। বিশ্বকাপে খেলে শিরোপা জিততে না পারাটা হতাশাজনক…। মিথ্যা বলব না।’