× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ লাখ টাকায়ও মিলছে না মেসিদের ফাইনালের একটি টিকিট!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২১:১০ পিএম

১৩ লাখ টাকায়ও মিলছে না মেসিদের ফাইনালের একটি টিকিট!

ক্লাব ইন্টার মিয়ামির জন্ম ডেভিড বেকহ্যামের হাত ধরে। সে তো গেল ২০১৮ সালের গল্প। এতদিন কোনো ট্রফিই ঘরে তুলতে পারেনি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। লিওনেল মেসি নাম লেখাতেই চিত্রনাট্য পাল্টে গেছে। নিজেদের ইতিহাসে প্রথম ট্রফি জয়ের দ্বারপ্রান্তে এখন মেসির দল।

আরও পড়ুন - কাবরেরার দলে নতুনমুখ দীপক রায়

আগামীকাল সকাল ৭টায় ফাইনাল খেলতে মাঠে নামছে ইন্টার মিয়ামি। শিরোপা নির্ধারণী ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ক্লাব ন্যাশভিলে। একে তো ফাইনাল ম্যাচ। তার ওপর থাকছে মেমির ফুটবল জাদু দেখার সুবর্ণ সুযোগ। তাইতো টিকিটের চাহিদা বেড়ে বহুগুণ। আর দাম রীতিমতো ছুঁয়ে ফেলেছে আকাশ।

গ্যালারিতে বসে মেসির ফাইনাল উপভোগ করতে ফুটবল অনুরাগীদের খরচ করতে হবে কম করে হলেও ৪৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৫০ হাজার টাকা। আর সবচেয়ে দামি টিকিটের দাম ধরা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১৩ লাখ টাকা।

ফাইনাল হবে ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। এত চড়া দাম হলেও টিকিট শেষ হয়ে গেছে মিনিট কয়েকের মধ্যে। এত চাহিদার আসল কারণ যে মেসি। সেটা আর বলতে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা