× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় সুইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৭:৫০ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় সুইডেন

ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে নেমেছিল সুইডেন। ঘরের মাঠের আসরে বাজিমাত করা অস্ট্রেলিয়ারও ছিল অভিন্ন আক্ষেপ। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে যদিও মাটিলডাসরা পারেননি। সুইডেনের কাছে ২-০ গোলে হেরে স্বাগতিকরা স্যাম কেররা থেমেছেন আসরে চতুর্থ হয়ে।

আরও পড়ুন - তামিম ফিরবে আশাবাদী বাশার

সেমিফাইনালে হার মানা দুদল- সুইডেন ও অস্ট্রেলিয়া নেমেছিল তৃতীয় হওয়ার লড়াইয়ে। মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে খেলেছে সুইডিশরা। ম্যাচের বয়স ৩০ মিনিট হতেই ফ্রিডোলিনা রোলফো পেনাল্টির সুযোগ কাজে লাগাতেই লিড পায় সুইডেন। 

ম্যাচ এক ঘণ্টা পেরিয়ে দুই মিনিট যেতে গোল ব্যবধান দ্বিগুণ করেন ক্যাপ্টেন কোসোভারে অ্যাসলানি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গোলের দুটো ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু সুইডিশ গোলরক্ষক মুসোভিচ ক্ষিপ্রগতিতে রুখে দেন। আগামীকাল শিরোপা জয়ের লড়াইয়ে স্পেনের মোকাবিলা করবে ইংল্যান্ড।

এ নিয়ে নারী ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলল চারবার। এ পর্বে ভাগ্যটা বেশ ভালোই বলতে হয় ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডিশ কন্যাদের। তার আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ সালেও তৃতীয় হয়ে আসর শেষ করেছিল তারা।

সুইডেন এর আগে সেমিফাইনালে নাম লিখেছে ৪ বার। ফাইনালেও উঠেছিল একবার। ২০০৩ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভাগ্য কথা বলেনি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এবারও ফাইনালে উঠার সুযোগ ছিল সুইডিশদের। শেষচারের লড়াইয়ে প্রতিপক্ষ ছিল স্পেন। প্রথমবার সেমিতে ওঠা স্প্যানিশ কন্যাদের কাছে ২-১ গোলে হার মানে তারা। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ৩-১ গোলে ধরাশায়ী হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা