× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাম্পার ওপর ভরসা রাখছেন হাসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৬:৩৯ পিএম

জাম্পার ওপর ভরসা রাখছেন হাসি

উপমহাদেশের উইকেটকে বলা হয় স্পিনের স্বর্গরাজ্য। এখানের উইকেট সম্পর্কে বিস্তর ধারণা থাকায় মাইক হাসি বাজি ধরছেন অ্যাডাম জাম্পাকে নিয়ে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, জাম্পা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে জয়ে দারুণ ভূমিকা পালন করবেন। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদেরও সহায়তা করবেন দারুণভাবে।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে, সেখানেও কামিন্সদের বাজিমাত দেখছেন হাসি। তার মতে, ভারতের কন্ডিশনে ভারতের বিপক্ষে দারুণ কিছু আনবে অস্ট্রেলিয়া। আর এমন কিছু পারফর্ম করবে যা তাদের বিশ্বকাপে আরও বেশি এগিয়ে রাখবে।

আরও পড়ুন :

সব মিলিয়ে হাসি বিশ্বাস করেন, দুর্দান্ত এই দল বিশ্বকাপে দারুণ কিছু আনবে, ‘দলের সবাই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং তারা একটি দল হিসেবে দুর্দান্ত করছেন। আমার মনে হয়, অস্ট্রেলিয়া বেশকিছু নতুন চিন্তাভাবনাও করছে; যা কাজও দিচ্ছে।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতায় দারুণ কিছু গড়তে পারবেন বলেও বিশ্বাস হাসির। সেই পথে হাঁটতে ভারতে অজিদের সাহায্য করবেন জাম্পা। ৭৯ ওয়ানডেতে ১৩১ উইকেট নেওয়া জাম্পাকে নিয়ে হাসি বলেছেন, ‘বিশ্বকাপে জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে বড় দায়িত্ব সামলাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা