× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টি আইনে ২ রানের জয়ে সিরিজ শুরু ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ০০:০৬ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১১:১৬ এএম

বৃষ্টি আইনে ২ রানের জয়ে সিরিজ শুরু ভারতের

মাঠে নামতে কতটা মুখিয়ে ছিলেন জাসপ্রিত বুমরাহ তা বুঝিয়েছেন প্রথম ওভারেই। বল হাতে তুলে নিয়ে প্রথম ওভারেই দুই আয়ারল্যান্ড ব্যাটারকে ফেরান ভারত অধিনায়ক। বল হাতে অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা প্রশিধ কৃষ্ণ।

আরও পড়ুন : এলপিএলে হাসারাঙ্গার কীর্তি

তাতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। জবাবে দারুণ শুরু পায় ভারত। এরপর ৪৭ রানের সময় শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় সফরকারীরা।

এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অভিষেক করায় দুই ক্রিকেটারের। কৃষ্ণের সঙ্গে আইপিএল মাতানোর পুরস্কার পেয়েছেন রিংকু সিং। দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফেরেন বুমরাহ। ভারতের শুরুটাও হয় দুর্দান্ত। প্রথম ওভারেই ২ উইকেট খুইয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

সেই চাপ আরও বাড়ে দলীয় ৩১ রানে ৫ উইকেট হারালে। সম্মানজনক পুঁজি দাঁড় করানোটাই তখন কঠিন হয়ে পড়ে আইরিশদের। সেখান থেকে দলকে টেনে তোলেন কার্টিস ক্যাম্পের ও বেরি মাককারদি।

ক্যাম্পের ৩৯ রানে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়ে যান মাককারদি। আয়ারল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে।

ছোট লক্ষে ভারত তাদের প্রথম উইকেট হারায় ৪৬ রানে। ২৪ রানে ফিরে যান জয়সয়াল। উইকেটে আসা তিলক ভার্মাকে রানের খাতা খুলতে দেননি ক্রিগ ইউং। এরপর ৬.৫ ওভারের মাথায় ৪৭ রানের সময় বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। লম্বা সময় অপেক্ষা করেও বৃষ্টি না থামলে ডিএল মেথডে ২ রানে জয় পায় ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা