× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুন্দেসলিগা অভিষেকে কেনের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৪:০৯ পিএম

বুন্দেসলিগা অভিষেকে কেনের কীর্তি

ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে আসার পর খুব বেশি সময় নেননি হ্যারি কেন। টমাস টুখেল চুক্তির ১২ ঘণ্টার মাঝে ইংলিশ অধিনায়ককে নামিয়ে দিয়েছিলেন জার্মান সুপার কাপের ফাইনালে। শিরোপার মঞ্চে ভালো করতে পারেননি কেন, হার দেখেছে বায়ার্ন মিউনিখও। কিন্তু বুন্দেসলিগা অভিষেকে কীর্তি গড়ে বসেছেন বাভারিয়ানদের নতুন স্ট্রাইকার।

আস্থা এবং প্রাপ্তিকে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পার্সের সাবেক তারকা। জার্মান লিগের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার বায়ার্নের জার্সিতে লিগে প্রথম ম্যাচেই করেছেন গোল, সহায়তা করলেন আরেকটি গোলে। ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার অভিযানও শুরু করেছে বায়ার্ন।

আরও পড়ুন:

ম্যাচের চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন লেরয় সানে। সেই গোলের নায়ক আবার কেইন। তার বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান সানে। বিরতির পর ব্রেমেনও আক্রমণাত্মক হয়ে উঠে। সুযোগও তৈরি করেছিল। উল্টো ৭৪ মিনিটে গোল হজম করে বসে তারা। এবার নায়ক কেন নিজে। আলফনসো দাভিসের বাড়িয়ে দেওয়া শট থেকে সোজা ব্রেমেনের জালে জড়ান।

তাতেই ইতিহাসের দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বুন্দেসলিগা অভিষেকেই গোল করেন কেন। ইংলিশম্যানের আগে এই কীর্তি গড়েছিলেন হফেনহেইমের হয়ে রেইস নেলসন। ৯০ মিনিটে থমাস মুলারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন লরে সানে। এর চার মিনিট পর বায়ার্নের চতুর্থ গোলটি আসে ম্যাথিস টেলের পায়ে। শিরোপা ধরে রাখার মিশনে ৪-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন টুখেলের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা