× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে ধারাভাষ্যে নেই বাংলাদেশের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১২:৫২ পিএম

রবি শাস্ত্রী—গৌতম গম্ভীর ছাড়াও স্টার স্পোর্টসের দেওয়া প্যানেলে আছে বড় বড় নাম

রবি শাস্ত্রী—গৌতম গম্ভীর ছাড়াও স্টার স্পোর্টসের দেওয়া প্যানেলে আছে বড় বড় নাম

হাইব্রিড মডেলে বসতে যাচ্ছে পেণ্ডুলামের মতো দুলতে থাকা এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাট-বলের মহড়া যাদের কণ্ঠে শোনা যাবে তাদের নাম ঘোষণা করেছে আসরটির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এক ঝাঁক তারকা ধারাভাষ্য প্যানেলে নেই কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার।

মোট ১৯ জন ধারাভাষ্যকারকে নিয়ে এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্য প্যানেল সাজানো হয়েছে। আগের বার এশিয়া কাপের ১০ জনের প্যানেলে বাংলাদেশ থেকে ছিলেন আতহার আলী খান। এবার তাকেও রাখেনি স্টার স্পোর্টস। তবে কয়েকটি দেশের তারকা সব সাবেক ক্রিকেটার দিয়ে সাজানো হয়েছে তালিকা।

আরও পড়ুন:

ধারাভাষ্য প্যানেলে আছেন বিশ্বকাপজয়ী রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিংসহ ভারতের ১১ জন ধারাভাষ্যকার। তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসসহ আছেন পাঁচজন। নিরপেক্ষ ধারাভাষ্যকার হিসেবে স্টক স্টয়রিসকে নেওয়ার কথা থাকলেও তাকে বাদ দেওয়া হয়েছে। তবে তালিকায় আছেন ম্যাথু হেইডেন, ডমিনিক কর্ক ও এন্ডি ফ্লাওয়ার।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসবে এশিয়া কাপের আসর। এর পরদিনই (৩১ আগস্ট) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে টাইগারদের ম্যাচটিতে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সাকিবের দল খেলবে লাহোরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা