× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলে হাসারাঙ্গার কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২৩:৩৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২৩:৪৩ পিএম

এলপিএলে হাসারাঙ্গার কীর্তি

টেস্ট ক্রিকেটকে কেন বিদায় জানিয়েছেন হাসারাঙ্গা; গত বৃহস্পতিবার সেই প্রশ্নেরই যেন উত্তর দিলেন তারকা এই অলরাউন্ডার। এলপিএলের ম্যাচে বি-লাভ ক্যান্ডির হয়ে ৩.২ ওভার হাত ঘোরালেন এই তারকা। তাতেই কুপোকাত জাফনা কিংস।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে মাঠ মাতাবেন নাসির-সানিরা

২.৭০ ইকোনমিতে ৯ রান খরচায় তুলে নিয়েছেন ৬ উইকেট। যা এলপিএলের সেরা বোলিং ফিগার। তার এমন কীর্তির ম্যাচে ৬১ রানের বড় জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ক্যান্ডি। হাসারাঙ্গার লক্ষ্যটা যে এখন কেবলই এশিয়া কাপ ও বিশ্বকাপ সেটি বুঝতে বাকি নেই আর কারও।

কীর্তির ম্যাচে হাসারাঙ্গা একে একে শিকার করেছেন ক্রিস লিন, চরিথ আসালঙ্কা, আসেলা গুনারত্নে, মহেশ থিকসেনা, নুয়ান থুসারা ও ডেভিড মিলারের উইকেট। বোলিংয়ে হাসারাঙ্গার সময়টাও কাটছে দারুণ।

কদিন আগেই শ্রীলঙ্কাকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে রেখেছেন বড় ভূমিকা। টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভাগ বসান পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিসের রেকর্ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা