× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে মাঠ মাতাবেন নাসির-সানিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২২:২৬ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২৩:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রে মাঠ মাতাবেন নাসির-সানিরা

ইউএস মাস্টার্স টি-টেন লিগে রংপুর রাইডার্সের মালিকানায় আছে আটলান্টা ফায়ার। দুই দলের চুক্তির কারণে এই টুর্নামেন্টে আটলান্টা রাইডার্স নামে মাঠে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন : মেসির সামনে আলভেজের বিশ্বরেকর্ড ছোঁয়ার সুযোগ

টি-টেনের এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন-  হোসেন, ইলিয়াস সানি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী ও কামরুল ইসলাম রাব্বি।

আজ থেকে শুরু হওয়া ৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ আগস্ট। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজন করা হবে ফ্লোরিডার ব্রোয়ার্শ কাউন্টি স্টেডিয়ামে।

টুর্নামেন্টে বাংলাদেশের এই ৫ ক্রিকেটার ছাড়াও ক্রিস গেইল, যুবরাজ সিং, মাখায়া এনটিনিদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা অংশ নেবেন। এ ছাড়াও আছেন সুরেশ রায়না-অ্যারন ফিঞ্চের মতো তারকা ক্রিকেটাররা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টেক্সাস চার্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিল আটলান্টা রাইডার্স। কিন্তু বৃষ্টির বাধায় ম্যাচ মাঠে গড়ায়নি। টসের পরপরই শুরু হয়ে যায় বৃষ্টির নাচন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা