প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২২:২৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ০০:৩১ এএম
পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। শুধু প্যারিস নয়। আর্জেন্টাইন এ মেগাস্টার ত্যাগ করেছেন ইউরোপ মহাদেশ। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে। কিন্তু ইউরোপের সঙ্গে সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন করতে পারেননি মেসি। গত মৌসুম ইউরোপে খেলায় উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন মেসি।
আরও পড়ুন : মেসির জন্য আসছে নতুন টুর্নামেন্ট!
আজ ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সেই তালিকায় মেসির সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে ও নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড।
গত মৌসুমে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। সঙ্গে পিএসজির জার্সিতে আলো ছড়িয়ে গেছেন। সে সুবাদে পুরস্কার জয়ের লড়াইয়ে নাম লিখেছেন মেসি।
উয়েফার বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়া সিমোনে ইনজাঘি ও তিন দশক পর নাপোলিকে সেরি ‘এ’ শিরোপা উপহার দেওয়া লুসিয়ানো স্পালেত্তি।