× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে নেইমারের নতুন চ্যালেঞ্জ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২২:৫৪ পিএম

সৌদিতে নেইমারের নতুন চ্যালেঞ্জ

টোপটা তৈরি করা হয়েছিল মেসির জন্য। সেটা শেষ পর্যন্ত গিললেন নেইমার। গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণ করলেন ব্রাজিলিয়ান তারকা। ইউরোপের আলো ঝলমলে ফুটবল ছেড়ে দুই বছরের জন্য পাড়ি জমালেন সৌদি আরবের ফুটবলে। সামলাতে পারলেন না আল হিলালের লোভনীয় প্রস্তাব।

আরও পড়ুন : সাবিনাদের বেতন ৫০ হাজার টাকা

রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো, সব মিলিয়ে বছর ১৫০ মিলিয়ন ইউরোতে নাম লেখালেন সৌদি প্রো লিগের দল আল হিলালে। তবে নেইমার বলছেন ভিন্ন কথা। তার মতে, অর্থ নয় সৌদি ফুটবলে নতুন চ্যালেঞ্জ দেখছেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড।

এক বিবৃতিতে নেইমার বলেন, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই সারা বিশ্বের খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুণভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে। আর আল হিলাল অনেক বড় একটি ক্লাব। এখানকার সমর্থকরাও চমৎকার। এটা এশিয়ার সেরা ক্লাব, যা আমাকে ক্লাবটিকে বেছে নিতে সহায়তা করেছে। আমি জিততে ও গোল করতে ভালোবাসি, যা আমি সৌদি আরবের আল হিলালেও করে যেতে চাই।’

ধারণা করা হচ্ছে, আগামী ১৯ আগস্ট ঘরের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে আল হিলালের হয়ে সৌদির ফুটবলে অভিষেক হবে নেইমারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা