প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২২:২৬ পিএম
খেলার সুযোগ পাচ্ছিলেন না মেয়েরা। শুধু অনুশীলন আর ক্যাম্পেই সীমাবদ্ধ ছিলেন দেশের নারী ফুটবলাররা। ত্যক্ত-বিরক্ত সাবিনারা দীর্ঘ বিরতি শেষে সুযোগ পান খেলার। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেন তারা। ট্রফি অবশ্য ঘরে রাখতে পারেননি তারা।
আরও পড়ুন : স্টার্ক না আফ্রিদিতে ভয় রোহিতের
তবে খেলার সুযোগের সঙ্গে মেয়েদের আরও একটি বড় দাবি ছিল বেতন বাড়ানোর। অবশেষে গতকাল নারী ফুটবলারদের সেই দাবিও পূরণ করেছে বাফুফে। তাতে ফেডারেশনের সঙ্গে মেয়েদের চিড় ধরা সম্পর্ক শেষে লাগল জোড়া।
সাবিনারা মাসে ৫০ হাজার টাকা বেতন দাবি করেছিলেন। বাফুফে সেটা মেনে নিয়েছে। নতুন চুক্তিবদ্ধ ৩১ ফুটবলারের মধ্যে ১৫ জন পাবেন ৫০ হাজার টাকা করে।
১০ জনের বেতন ৩০ হাজার টাকা। বাকি ৬ জনের অ্যাকাউন্টে যাবে ১৫-২০ হাজার টাকা করে। সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে ফুটবলারদের সঙ্গে গতকাল চুক্তি করেছে বাফুফে।