× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টার্ক না আফ্রিদিতে ভয় রোহিতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২১:৩৬ পিএম

স্টার্ক না আফ্রিদিতে ভয় রোহিতের

ডানহাতি ব্যাটাদের কাছে বরাবরই এক আতঙ্কের নাম বাঁহাতি পেসার। সেখানে বর্তমানের আধুনিক ক্রিকেটে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুই বাঁহাতি পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ব্যাট হাতে অবশ্য কম যান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। সময়ের সেরা ডানহাতি ব্যাটারদের একজন তিনি। তাই তার কাছেই প্রশ্ন ছিল- কোন বাঁহাতি বোলারকে মোকাবিলা করা বেশি কঠিন বলে মনে করেন তিনি। স্টার্ক না আফ্রিদি।

আরও পড়ুন - পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম

গতিতে বরাবরই বেশ তীক্ষ্ণ স্টার্ক। দেরিতে বল সুইং করাতে পারেন বলে বেশ বিভ্রান্তিতে পড়তে হয় ব্যাটারদের। প্রয়োজনে কঠিন সব ইয়র্কারও ছুড়তে পারেন এই অজি তারকা। সাম্প্রতিক সময়ে বোলিংয়ে ত্রাস সৃষ্টি করেছেন আফ্রিদি। উভয় দিকে সুইং করাতে পারেন পাকিস্তানের এই তরুণ পেসার। একই সঙ্গে তার করা ইয়র্কারগুলো হয়ে ওঠে প্রতিপক্ষের জন্য মারণ ফাঁদ। তাই আসন্ন বিশ্বকাপে কাকে মোকাবিলা করা সহজ হবে রোহিতের- প্রশ্ন ছিল এমনটি।

উত্তরে অবশ্য কৌশল অবলম্বন করেছেন রোহিত। জানান, ‘কোনোটিই নয়। উভয়েই মানসম্পন্ন বোলার। নতুন বলে বেশ হুমকিস্বরূপ। দুজনেই বেশ দ্রুত বল সুইং করাতে পারেন। তাই আমি তাদের নিয়ে কিছু বলব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা