× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২২:০৯ পিএম

পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টের দিন দেশটির ক্রিকেট ইতিহাস নিয়ে ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় পিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে। যে ভিডিওতে দেশটির ক্রিকেট ইতিহাসের গৌরব উজ্জ্বল মুহূর্তগুলো উঠে আসলেও রাখা হয়নি দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। যা ভালোভাবে নেননি দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ভিডিওটি সরিয়ে এই ভুলের জন্য পিসিবিকে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

পিসিবির উদ্দেশে নিজের ভেরিফায়েড টুইটার পেজে ওয়াসিম লেখেন, ‘লম্বা ফ্লাইট ও ট্রানজিট পার করে শ্রীলঙ্কায় এলাম। এসে আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম, ইমরান খান নেই…।’

মূলত, রাজনৈতিক কারণেই রাখা হয়নি ইমরান খানকে। যা ভালো লাগেনি ওয়াসিমের। তিনি এ নিয়ে বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিই। কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’

ওয়াসিমের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশটির নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজও, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের রোমন্থন করা হচ্ছে, সেখানে ১৯৯২ বিশ্বকাপের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা