× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৪:০৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন পাকিস্তানের তারকা পেসার। সম্প্রতি রাজনীতির সাথে জড়িয়েছেন রিয়াজ, চলতি বছরের জানুয়ারিতে পাঞ্চাব প্রদেশের ক্রীড়া মন্ত্রীর পদেও বসেছেন।

বাঁ হাতি পেসার পাকিস্তানের জার্সিতে ২৭ টি টেস্ট, ৯১ ওয়ানডে এবং ৩৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন মোট ২৩৭ টি উইকেট। তবে ২০২০ সালের মার্চ মাসের পর থেকে তিনি আর জাতীয় দলের সুযোগ পাননি। যদিও এসময়ে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন।

আরও পড়ুন:

বোর্ড, কোচ, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারকে ধন্যবাদ জানিয়ে অবসরের ঘোষণায় রিয়াজ বলেন, ‘দেশের হয়ে এত বছর খেলতে পেরে খুবই গর্বিত। আন্তর্জাতিক অধ্যায় শেষ করে আমি ফ্রাঞ্চাইজি লীগ খেলার জন্য উৎসাহিত হয়ে রয়েছি।’

‘আমি আমার অবসর সম্পর্কে বিগত দু’বছর ধরে বলছি। বলেছি, ২০২৩ সালটাই হবে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ বছর। আর এখন খুব স্বাচ্ছন্দবোধ করি দেশের জন্য এতদিন যা করেছি তার জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা