× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে বিশ্বকাপ জেতার টোটকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১২:১২ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম

ভারতকে বিশ্বকাপ জেতার টোটকা

অধরায় থাকা আইসিসি ট্রফি কি এবার পেতে যাচ্ছে ভারত? ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় রোহিত শর্মাদের ওপর বিশ্বাস আরও বাড়ছে! ট্রফির লড়াইয়ে নামার আগে তাইতো ভারতকে এগিয়ে রাখছে অনেকেই। তবে শেষটা ভালো না হওয়ায় প্রায় এক দশক আইসিসি ট্রফির দেখা পাচ্ছে না মেন ইন ব্লুরা।

সেই আক্ষেপ মিটে যেতে পারে এবার। কিন্তু কীভাবে? সেই টোটকাই দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

২০১৩ সালের আইসিসি ট্রফির পর দুটি ওয়ানডে বিশ্বকাপ, তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি ভারত। রশিদ লতিফের মতে, অভ্যন্তরীণ ঝামেলার কারণেই শিরোপা-খরায় ভুগছে ভারত। আর সেটা মিটিয়ে নিলেই তারা জিততে পারবে কাঙ্ক্ষিত ট্রফি।

আরও পড়ুন:

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেছেন, ‘কোহলি যখন ভালো করতে যাচ্ছিল, তখন ওর দায়িত্ব কেড়ে নেওয়া হলো। আমার মনে হয়, এটি দলটির অভ্যন্তরীণ ঝামেলা। ঝামেলা না থাকলে ভারত অনেক আগেই শিরোপা জিততে পারত।’ বিশ্বসেরা হওয়ার সম্ভাবনার পালে হাওয়া জুড়তে ভারতের ক্রিকেট বোর্ডকে সেদিকেই নজর দিতে হবে। তাহলেই ঘুচে যাবে প্রায় এক যুগের শিরোপা-খরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা