× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তবুও যেখানে তৃতীয় সেরা কাইসেদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৮:৪০ পিএম

তবুও যেখানে তৃতীয় সেরা কাইসেদো

লিভারপুলের খেলোয়াড় হতে পারতেন মোইসেস কাইসেদো। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসায় ব্রাইটনের সাবেক তারকা এখন চেলসির খেলোয়াড়। ১১ কোটি ৫০ লাখ পাউন্ড বা প্রায় ১৬০০ কোটি টাকার বিনিময়ে ব্রাইটন থেকে ব্লুজদের ডেরায় আসা মিডফিল্ডার তবুও কয়েকটি রেকর্ড নিজের নামে গড়েছেন। হয়েছেন প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী খেলোয়াড়। 

প্রিমিয়ার লিগে সেরা হলেও ফুটবলের দলবদলের ইতিহাসে কততম ইকুয়েডরিয়ান সেনশেসন? উত্তর হচ্ছে কাইসেদো এই তালিকায় তৃতীয়, তার উপরে আরও দুজন রেকর্ড অর্থে দল বদল করেছেন। দলবদলের ইতিহাসে কাইসেদোর চেয়ে বেশি দামে অন্য ক্লাবে গেছেন নেইমার ও কিলিয়ান এমবাপে। নেইমারকে বার্সেলোনা থেকে টেনেছে পিএসজি এবং মোনাকো থেকে রেকর্ড মূল্যে পিএসজিতে এসেছেন এমবাপে। ওই তালিকায় তৃতীয় অবস্থানে কাইসেদো।

বেনফিকা থেকে এনজো ফার্নান্দেজ চলতি বছরে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এসেছিল চেলসিতে। আট বছরের চুক্তিতে কাইসেদোকে টেনে রেকর্ড নতুন করে গড়েছে ব্লুজদের ডেরা। সৌদি প্রো লিগে হেন্ডারসন ও ফাবিনহো চলে যাওয়ার পর মিডফিল্ডে একজনকে বড্ড প্রয়োজন ছিল লিভারপুলের। সেই লক্ষ্যে ব্রাইটনের সঙ্গে কথাবার্তাও পাকা করে ফেলে অলরেডরা। সবকিছু যখন ঠিকঠাক, চুক্তির আনুষ্ঠানিকতা বাকি এমন সময় বেঁকে বসে খোদ কাইসেদো। লিভারপুল নয়, তিনি নাম লেখাতে চান চেলসিতে।

আরও পড়ুন: 

অবশ্য কাইসেদোকে পেতে লিভারপুলের মতো চেলসিও উঠেপড়ে লেগেছিল। কিন্তু ব্লুজদের ক্ষেত্রে বাদ সেধেছিল ব্রাইটন। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কাইসেদোর ক্লাব। কাড়াকাড়ির অবসান ঘটার পর, শেষ পর্যন্ত ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ গড়ে ২১ বর্ষী কাইসেদোকে দলে টেনেছে চেলসি।

কাইসেদোকে পেতে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করছে চেলসি। ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ রেকর্ড এটি। এর আগে লিভারপুল ১১ কোটি ১০ লাখ পাউন্ড বিড করেছিল। সেটি হলেও ট্রান্সফার ফির নতুন রেকর্ড হতো। কাইসেদোর চাওয়ায় সেটি না হলেও ইকুয়েডরের এই মিডফিল্ডার রেকর্ড ঠিকই গড়লেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা