× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধারে রিয়ালে যোগ দিলেন কেপা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৬:৪৯ পিএম

ধারে রিয়ালে যোগ দিলেন কেপা

ম্যানচেস্টার ইউনাইডেটের কিংবদন্তি গোলরক্ষক ডেভিড ডি গিয়া, সেভিয়ার মরক্কান তারকা ইয়াসিন বোনো এবং কেপা আরিজাবালাগা। থিবো কুর্তোয়ার অনাহুত এসিএল চোটের কারণে বার্নাব্যুতে আসতে পারতেন তিনজনের কোনো একজন। সবশেষ খবর রিয়াল মাদ্রিদের গোলবারের নিচে দাড়ানো নামটি হতে যাচ্ছে কেপা। ইংল্যান্ড থেকে স্পেনে ধারে আসছেন ২৮ বর্ষী গোলরক্ষক।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছেন, চেলসি ও রিয়াল মাদ্রিদ ধারে আনার চুক্তিতে সম্মত হয়েছে। আরিজাবালাগাকে অবশ্য জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ প্রস্তাব দিয়েছিল। বাভারিয়ানদেরও না করে দিয়েছেন তিনি। অবশ্য স্থায়ীভাবে কেপাকে দলে নেয়নি রিয়াল। এক মৌসুমের জন্য ধারে রিয়ালে খেলতে গেছেন চেলসির স্প্যানিশ এই গোলরক্ষক।

আরও পড়ুন:

অ্যাথলেটিক ক্লাব থেকে রেকর্ড ৮০ মিলিয়নে চেলসিতে গিয়েছিলেন কেপা। এরপর লস ব্লাঙ্কোসরা তার প্রতি আগ্রহ দেখায়। কুর্তোয়ার চোট মৌসুমের শুরুতে বড় ধাক্কা মাদ্রিদের। লিগামেন্টের চোটে পড়ে পুরো মৌসুমই শেষ হয়ে গেছে এ বেলজিয়ানের। তাই কোচ কার্লো আনচেলত্তি সেই ঘাটতি পুরোনোর পথ খুঁজছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা