× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

কার্ডময় ম্যাচে পয়েন্ট খুইয়ে মৌসুম শুরু বার্সার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম

কার্ডময় ম্যাচে পয়েন্ট খুইয়ে মৌসুম শুরু বার্সার

যেন কার্ডের খেলা চলছিল! পান থেকে চুন খসতেই কার্ড বের করে দেখিয়ে দিচ্ছেন রেফারি সিজার সোতো। বার্সেলোনা-গেতাফের নতুন মৌসুম শুরুর ম্যাচটিতে নয়টি হলুদ কার্ড দেখানো হয়েছে, ছিল তিন লাল কার্ডও। এমন কার্ডময় দিনে বর্তমান চ্যাম্পিয়নরা পেয়েছে বাজে শুরু, তুলনামূলক দুর্বল গেতাফের বিপক্ষে সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট খুইয়ে।

আলফানজো পেরেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। কিন্তু তাদের তারকা ফরোয়ার্ডরা পারলেন না প্রতিপক্ষের রক্ষণদেয়াল চূর্ণ করতে। ১৮টি শটের চারটি লক্ষ্যে রেখেও জালের দেখা পাননি লেভান্ডোভস্কিরা। চ্যাম্পিয়নদের আক্রমণের আধিপত্যে খাবি খাওয়া গেতাফেও ছিল আরও মিয়ম্রাণ। সাতটি শটের মোটে দুটি ছিল লক্ষ্যে।

২০২৩-২৪ মৌসুম শুরুর ম্যাচটি অবশ্য আলোচনায় রেফারির কার্ডকাণ্ড নিয়ে। গুনে গুনে ১২টি কার্ড দেখানো ম্যাচ গোলশূন্য থেকেছে পুরোটা সময়। পয়েন্ট ভাগাভাগি করেই থামতে হয়েছে দুদলকে।

গোল না পেলেও ম্যাচে দাপট দেখিয়েছে বার্সেলোনা

গেতাফের বিপক্ষে বিরতির আগে ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাফিনহা, গেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখেন ৫৭ মিনিটে। ৭০ মিনিটে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ডাগআউট ছেড়ে যেতে হয় বার্সা কোচ জাভিকে।

ম্যাচজুড়ে নেওয়া রেফারি সোতোর বিভিন্ন সিদ্ধান্তে ক্ষুব্ধ জাভি, ‘মানুষ এমন ফুটবল দেখতে চায় না। এটাকে কোনোমতে একটা ম্যাচ বলা যায়। এটাই যদি হয় আমাদের লিগের পণ্য, যেটা আমরা বিক্রি করে থাকি, তবে সেটা লজ্জাজনক। পুরোপুরি লজ্জাজনক। সবাই দেখেছে কী ঘটেছে।’

তবে জাভির সঙ্গে একমত নন গেতাফে কোচ হোসে বোরদালাস। তার মতে, পয়েন্ট খোয়ানোর কষ্টে জাভি রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও গেতাফের ছয় জন ফুটবলার কার্ড দেখেছেন। বোরদালাস বলেছেন, ‘আমার মনে হয় না জাভির এসব কথা লিগের পক্ষে যায়। যে দল তার আছে, সেটা নিয়েও জিততে না পারায় অজুহাতের মতো করে এসব মন্তব্য করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা