× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর ক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ০২:৫২ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ০২:৫৩ এএম

রোনালদোর ক্ষোভ

খেলার যখন ১৬ মিনিটের মতো বাকি, ইতিহাস গড়া থেকে তখনও যোজন পিছিয়ে আল-নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে তখন অনেকটা একাই লড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলালের বিপক্ষে প্রথমে দলকে ফেরালেন সমতায়, এরপর আনলেন জয়সূচক গোল।

আরও পড়ুনডুবে যাচ্ছেন সূর্য

শিরোপার সঙ্গে ব্যক্তিগত পুরস্কার হিসেবে রোনালদো জিতলেন গোল্ডেন বুটও। তবুও পর্তুগিজ মহাতারকা খুশি নন, ঝেড়েছেন ক্ষোভ, কর্তৃপক্ষের কাছে চেয়েছেন ব্যাখ্যাও।

রোনালদোর রাগ বা অসন্তুষ্ট থাকার বিষয়টি মূলত টুর্নামেন্ট সেরার পুরস্কার না পাওয়ায়। দুই গোল করা রোনালদোর বদলে পুরস্কার জিতেছেন আল-হিলালের মিলানঙ্কোভিচ-সাভিচ। রোনালদো কথা তুলেছেন সেটা নিয়েই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, পুরস্কার ঘোষণার পর আয়োজকদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন রোনালদো। তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে দুই আঙুল দেখিয়ে জানিয়েছেন পুরস্কারের দাবিদার তিনি ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা