× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুবে যাচ্ছেন সূর্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ০১:৪০ এএম

ডুবে যাচ্ছেন সূর্য

টি-টোয়েন্টি মাতিয়ে চোটে পড়া শ্রেয়াস আইয়ারের জায়গা নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ধারণা করা হচ্ছিল, আসন্ন বিশ্বকাপে ভারতের ৪ নম্বর স্থানে আস্থা হয়ে উঠবেন তিনি। সেই আস্থার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি ৩২ বছর বয়সি এই ব্যাটার।

আরও পড়ুন : সময় এখন সবাইকে দেখানোর আমরা কতটা ভালো: সাকিব

সবশেষ ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ১২৭ রান। নেই কোনো অর্ধশতক। বছরে অন্তত ১০০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় সবচেয়ে কমÑ ১৪.১১। এই অবস্থায় নিশ্চিতভাবেই শঙ্কায় আছে তার বিশ্বকাপ। তিনি নিজেও মানছেন সেটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি শুরুর আগে সূর্য বলেন, ‘আপনাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে। আপনি ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে পারবেন না। একই সঙ্গে আমি সামনে কী ঘটতে চলেছে, তা নিয়ে খুব বেশি ভাবছি না। এই সিরিজ নিয়ে ভাবছি।’

এদিকে সূর্য যে এখন আর বিশ্বকাপ ভাবনায় নেই, সেটি ইতোমধ্যেই পরিষ্কার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ৪ নম্বর পজিশন নিয়ে বলেন, ‘শ্রেয়াস আইয়ার সম্পূর্ণ ফিট হওয়ার পথে রয়েছে, তাই বিশ্বকাপের জন্য ভাবনায় রয়েছে সে।’

একই পজিশনের ভাবনায় আছেন লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। সাম্প্রতিক সময়ে তিলক ভার্মাও নিজেকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা