× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-রোকুজ্জোর পার্টি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ২৩:০৩ পিএম

মেসি-রোকুজ্জোর পার্টি

যুক্তরাষ্ট্রের ফুটবলে মধুর এক সময় পার করছেন লিওনেল মেসি। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে ৮ গোল দিয়ে ইন্টার মিয়ামিকে নিয়ে গেছেন লিগস কাপের সেমিফাইনালে। আগামী বুধবার ভোরে ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মেসির দল।

আরও পড়ুন : নতুন রূপ পাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম

তার আগে দলের এই সফল্যে ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যামসহ সতীর্থদের নিয়ে বিশেষ এক পার্টিতে মজেছেন লিও। এ সময় মেসির সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জোসহ বাকিদের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

শার্লট এফসিকে ৪-০ গোলে হারানোর পর বিলাসবহুল স্থান জাপানি থিমযুক্ত স্টেকহাউস ও লাউঞ্জে একটি পার্টির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা, বেকহ্যাম, জর্জ মাস, বুস্কেটস, জর্ডি আলবা এবং তাদের স্ত্রীরা।

এ সময় সবাইকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। অবশ্য মিয়ামিতে যাওয়ার পর এটাই মেসির প্রথম পার্টি নয়। এর আগেও ইতালিয়ান রেস্তোরাঁয় আটলান্টা এফসির বিপক্ষে দলের লিগ কাপ জয় উদযাপন করতে দেখা গেছে মেসিদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা