× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন রূপ পাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম

নতুন রূপ পাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম

সামনে ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবর ও নভেম্বরে ভারতের মাটিতে বসবে ক্রিকেট মহাযজ্ঞের আসর। অনুরাগীদের ক্রিকেট উন্মাদনা ও রোমাঞ্চের ভেলায় ভাসাতে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন তারকারা। ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং জাদু দেখানোর মঞ্চ তৈরি করে দিতে বিশ্বকাপের ভেন্যুগুলো এখন নতুন করে সাজছে। নতুন রূপে খেলোয়াড়, অফিসিয়াল আর দর্শকদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত হচ্ছে স্টেডিয়ামগুলো।

আরও পড়ুন : নেইমার যাচ্ছেন, এমবাপে থাকছেন

তারই ধারাবাহিকতায় ২০২৩ আইসিসি বিশ্বকাপের জন্য নতুন করে তৈরি হচ্ছে এম. চিন্নাস্বামী স্টেডিয়াম। সংস্কারকাজ শুরু করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুরোদমে রি-মডেলিংয়ের কাজ চলছে এখন এ মাঠে। সম্প্রতি আইসিসির প্রতিনিধিদল পরিদর্শন করেছে মাঠটি। সংস্কারকাজের অগ্রগতি দেখে তারা বেশ খুশিই হয়েছেন। তবে মাঠে তারা অনেক পরিবর্তনেরও অনুরোধ করেছেন।

কেএসসিএ প্রেসিডেন্ট রাঘুরাম ভাট মাঠের সংস্কারকাজ নিয়ে বলেন, ‘স্টেডিয়ামে সেরা সুযোগ-সুবিধার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। যাতে আমাদের ভেন্যুতে টপ-ক্লাস সুবিধাদি থাকে।’

বেঙ্গালুরুর এ মাঠ আয়োজন করবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তান (২০ অক্টোবর), ইংল্যান্ড-শ্রীলঙ্কা (২৬ অক্টোবর), নিউজিল্যান্ড-পাকিস্তান (৪ নভেম্বর), নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (৯ নভেম্বর) ও ভারত-নেদারল্যান্ডস (১২ নভেম্বর) মধ্যকার ম্যাচগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা