× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিংয়ে মিতব্যয়ী সাকিব, গলের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:৪৯ পিএম

জাফনাকে ধসিয়ে দিয়েছেন মূলত রাজিথা— শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

জাফনাকে ধসিয়ে দিয়েছেন মূলত রাজিথা— শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

টিকে থাকতে হলে জিততেই হত গল টাইটান্সকে। বাঁচা-মরার এমন ম্যাচে জ্বলে উঠলেন সাকিবরা। কাসুন রাজিথার দিনে বল হাতে সাকিব-কুমারারা দিলেন যোগ্য সঙ্গ। একশর নিচে জাফনা কিংসকে আটকে দিয়ে গল তুলেছে বড় জয়, সঙ্গে বাঁচিয়ে রেখেছে শেষ চারের আশাও।

কলম্বোর আরপিএস স্টেডিয়ামে বোলিংয়ে দুর্দান্ত দিন কাটালেও ব্যাটিংয়ে আরেকবার ব্যর্থ হয়েছেন সাকিব। শুরুতে ব্যাট করে ৮৯ রানে গুটিয়ে যায় জাফনার ইনিংস। জবাবে সাত উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় তুলে নেয় গল। তলানি থেকে টেবিলের চারে ওঠা সাকিবদের প্লে অফ খেলারও সম্ভাবনা জিইয়ে থাকে।

লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে দলে ছিলেন না লিটন দাস। সাকিব যখন বোলিংয়ে আসেন তার আগেই অবশ্য তোপ দেগেছিলেন কাসুন রাজিথা। জাফনার আসা-যাওয়ার দিনে সর্বোচ্চ ২২ রান এসেছে চারে নামা দুনিথ ওয়েলাগের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেছেন থিসারা পেরেরা।

আরও পড়ুন: 

জাফনার আসা-যাওয়ার দিনে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন রাজিথা। দুটি করে উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি ও লাহিরু কুমারা। ৪ ওভারে ১৩ রান খরচায় সাকিব নিয়েছেন এক উইকেট।

ছোট লক্ষ্যের জবাবে ভালো শুরু এনেছিল গল। দলীয় ৩৪ রানে ভানুকা ফেরেন ১৫ রান করে। টিম সেইফার্ট ৪২ বলে ফিফটি হাঁকিয়ে জয়ের পথ সহজ করে দেন। সাকিব নামলেও ৪ বল থেকে ২ রানের বেশি নিতে পারেননি। চাদ বোয়েসের অপরাজিত ১৩ ও দাসুন শানাকার ২ রানে সহজ জয় পায় গল। টেবিলে জাফনার সমান ৬ পয়েন্ট নিয়ে চারে আছে গল। জাফনার ম্যাচ বাকি না থাকলেও আরও একটি ম্যাচ খেলবে গল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা