প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৫:৩০ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৫:৩৭ পিএম
নাম শোনা গিয়েছিল কয়েকজনের। ম্যানচেস্টার ইউনাইডেটের কিংবদন্তি গোলরক্ষক ডেভিড ডি গিয়া, সেভিয়ার মরক্কোয়ান তারকা ইয়াসিন বোনো এবং সবশেষ কেপা আরিজাবালাগা। থিবো কুর্তোয়ার অনাহুত চোটের কারণে বার্নাব্যুতে আসতে পারতেন তিনজনের কোনো একজন। সবশেষ খবর রিয়াল মাদ্রিদের গোলবারের নিচে দাড়ানো নামটি হতে যাচ্ছে আরিজবালাগার।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, চেলসি ও রিয়াল মাদ্রিদ ধারে আনার চুক্তিতে সম্মত হয়েছে। কেপা রিয়ালে আসতেও সম্মত, চেলসিকে ইতিমধ্যে না বলেও দিয়েছেন। আরিজাবালাগাকে অবশ্য জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ প্রস্তাব দিয়েছিল। বাভারিয়ানদেরও না করে দিয়েছেন তিনি। সবঠিক থাকলে খুব দ্রুত চুক্তি হয়ে যাবে বলে খবর।
আরও পড়ুন:
অ্যাথলেটিক ক্লাব থেকে রেকর্ড ৮০ মিলিয়নে চেলসিতে গিয়েছিলেন কেপা। এরপর লস ব্লাঙ্কোসরা তার প্রতি আগ্রহ দেখায়। কুর্তোয়ার চোট মৌসুমের শুরুতে বড় ধাক্কা মাদ্রিদের। লিগামেন্টের চোটে পড়ে পুরো মৌসুমই শেষ হয়ে গেছে এ বেলজিয়ানের। তাই কোচ কার্লো আনচেলত্তি সেই ঘাটতি পুরোনোর পথ খুঁজছেন।