× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমানাকে ছাড়াই নারী দলের ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২৩:৪৭ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ০০:১৭ এএম

রুমানাকে ছাড়াই নারী দলের ক্যাম্প

অবসরের ইঙ্গিত দিয়ে আলোচনা তৈরি করেন রুমানা আহমেদ। পরে তাকে বিসিবি কার্যালয়ে ডেকে সতর্ক করে দেয় বিসিবির নারী বিভাগ। আগামীকাল থেকে সিলেটে শুরু হতে যাওয়া নারী দলের ক্যাম্পে রাখা হয়নি তাকে।

আরও পড়ুন : স্ত্রীর দৃষ্টিতে মাহমুদউল্লাহ অবহেলার শিকার, সুযোগ বঞ্চিত

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তিনি আরও জানান, শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও রাখা হয়েছে এই ক্যাম্পে।

আগামী ৩০ আগস্ট পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে নারী দলের ক্যাম্প। এশিয়ান গেমস ও পাকিস্তান সিরিজ সামনে রেখে এই ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে ৪০ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। এখানে জায়গা হয়নি লেগস্পিন অলরাউন্ডার রুমানা আহমেদের।

নারী দলের ক্যাম্পে রুমানা না থাকায় তার এশিয়ান গেমস ও পাকিস্তান সিরিজেও না থাকা একরকম নিশ্চিতই বলা যায়। এর আগে চলতি বছর শ্রীলঙ্কা সফর ও ভারত সিরিজে দলের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।

সিলেটে ক্যাম্প করতে আজ ঢাকা ছাড়ে নারী দলের বড় এই বহর। যেই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে, সেই এশিয়ান গেমস খেলতে বাংলাদেশ কবে দেশ ছাড়বে সেটা নিশ্চিত নয়। আগামী ১৬ কিংবা ১৭ সেপ্টেম্বর এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে নারী দলের।

মূলত এখনও এশিয়ান গেমসের ক্রিকেট ডিসিপ্লিনের সূচি প্রকাশ না হওয়ায় চূড়ান্ত হয়নি হাংঝু যাওয়ার তারিখ। এবারের এশিয়ান গেমসের আয়োজক শহর চীনের হাংঝু।

এশিয়ান গেমসের নারী ক্রিকেট ডিসিপ্লিনে বরাবরের মতো এবারও মূল দলের ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছে বিসিবি। তাই এই টুর্নামেন্ট ঘিরে এত আয়োজন বিসিবির নারী বিভাগের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা