× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জটিলতা কাটিয়ে বায়ার্নে নাম লিখলেন হ্যারি কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম

জটিলতা কাটিয়ে বায়ার্নে নাম লিখলেন হ্যারি কেন

কয়েক দফা প্রস্তাব দিয়েও বারবার ব্যর্থ হয়েছিল বায়ার্ন মিউনিখ। একসময় টটেনহ্যাম মেনে নেয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে রওনা হন হ্যারি কেন। কিন্তু সেখানে ঘটে বিপত্তি! গোঁ ধরে বসে স্পারদের কর্তৃপক্ষ। পরে অবশ্য সেই জটিলতাও কেটে যায়।

আরও পড়ুন - সাকার ঝলকে জয়ে শুরু আর্সেনালের

টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেন। অবশেষে সবল জটিলতা কাটিয়ে ইংল্যান্ডের তারকা এ ফুটবলার নাম লিখেছেন বায়ার্নে। ইংলিশদের অধিনায়ক এখন বাভারিয়ানদের নতুন স্ট্রাইকার।

১১ কোটি ইউরোতে জার্মানিতে পাড়ি জমিয়েছেন ইংলিশম্যান। বায়ার্নের সঙ্গে কেনের চুক্তি চার বছরের। এ ছাড়া বোনাস বাবদ বছরে কেনের ঝুলিতে আসবে আরও ২ কোটি ইউরো।

কেনকে দলে টানতে টটেনহ্যামকে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। দাম পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে টটেনহ্যাম। পরে ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব করে ৮০ মিলিয়ন।

টটেনহ্যাম তাতেও রাজি না হওয়ায় অঙ্কটা বাড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি। স্পারদের তারকাকে পেতে শেষ পর্যন্ত ১১০ মিলিয়ন ইউরো খরচ করেছে জার্মানির ক্লাবটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা