× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকার ঝলকে জয়ে শুরু আর্সেনালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২১:১৪ পিএম

সাকার ঝলকে জয়ে শুরু আর্সেনালের

প্রথমার্ধেই জ্বলে উঠেন বুকায়ো সাকা। মাঠের লড়াইয়ে ঝলক দেখিয়ে এনে দেন দুর্দান্ত এক গোল। তার সেই চোখ ধাঁধানো গোলেই জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে আর্সেনাল। নিজেদের প্রথম ম্যাচে গানার শিবির ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফোরেস্টকে।

আরও পড়ুন- শেষ চারে উঠল ইংল্যান্ডও

ম্যাচে আগে লিড নিয়েছিল আর্সেনালই। এগিয়ে যায় তারা প্রথমার্ধের মাঝামাঝিতে। স্বাগতিকদের হয়ে ২৬তম মিনিটেই ম্যাচের ডেডলক ভাঙেন এডি এনকেতিয়াহ। তাতেই গোল পাওয়ার উচ্ছ্বাসে ভাসে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

৬ মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ২১ বছরের ইংলিশ ফরওয়ার্ডের বাঁকানো শট গিয়ে জড়ায় প্রতিপক্ষের ফোরেস্টের জালে। সাকার কাছে পরাস্ত হয়ে পুরোপুরি বোকা বনে যান গানারদের সাবেক গোলরক্ষক ম্যাট টার্নার।

শেষদিকে অবশ্য আর্সেনালকে চেপে ধরে ছিল অতিথি ফোরেস্ট। ৮৩তম মিনিটে গোলও হজম করে ম্যাচের আয়োজকরা। বদলি হিসেবে মাঠে নেমে গতবারের প্রিমিয়ার লিগ রানার্সআপদের জাল কাঁপিয়ে দেন তাইয়ো অ্যায়োনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা