× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি কন্যাদের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:৩০ পিএম

ফরাসি কন্যাদের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য পেনাল্টি শ্যুটআউট। তাতেই ব্রিসবেন স্টেডিয়ামে কপাল পুড়ল ফ্রান্সের। ফরাসি কন্যাদের টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে সহআয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এই প্রথম শেষ চারে উঠল স্বাগতিকরা।

আরও পড়ুন - সুখবর দিলেন উইলিয়ামসন

নির্ধারিত ৯০ মিনিট থেকে যায় গোল শূন্য। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোলের দেখা পায়নি। স্বাভাবিকভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেই লড়াইয়েও নেয় নতুন নতুন মোড়। নাটকীয়তা শেষে পেনাল্টি শ্যুটআউটে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় অজি মেয়েরা।

ভিকি বেচোর শট পোস্টে লাগতেই হতাশায় ডুবে বসে ফ্রান্স। পরে অস্ট্রেলিয়ার হয়ে জয়সূচক স্পট-কিক নেন কর্টনি ভাইন।

পেনাল্টি শ্যুটআউটে বীরত্ব দেখিয়েছেন অস্ট্রেলিয়ান কিপার ম্যাকেনজি আর্নল্ড। গুনে গুনে চারটি স্পট কিক রুখে দিয়েছেন তিনি। কেনজা ডালির পেনাল্টি ফিরিয়েছেন দু দুবার। 

ইভ পেরিসেট পেনাল্টি মিস করার পর জয়সূচক পেনাল্টি উপহার দিতে পারতেন আর্নল্ড। অস্ট্রেলিয়ার হয়ে তার নেওয়া পঞ্চম শটটি লাগে পোস্টে।

অস্ট্রেলিয়া শেষ চারে খেলবে ১৬ আগস্ট। সিডনির সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা