প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৬:৩০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৬:৩১ পিএম
সবশেষ আইপিএলে ডান হাঁটুতে পাওয়া চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিকে বিশ্বকাপ মাঠে গড়ানোর দুই মাস সময়ও বাকি নেই। সব মিলিয়ে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না নিশ্চিত নয় সেটিও।
আরও পড়ুন : স্ট্যান্ড বাই তালিকায় তিন ক্রিকেটার
তবে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে নিউজিল্যান্ড। সে লক্ষ্যে ইংল্যান্ড সফরে কেনকে সফরসঙ্গী হিসেবে রেখেছেন কিউই কোচ গ্যারি স্টিড। ব্যাট হাতে কেনের অনুশীলনে ফেরাও দেখাচ্ছে আলো। যদিও ফেরাটা যে সহজ নয়, সেটি মানছেন কেন নিজেও।
বিশ্বকাপে নিজের থাকা নিয়ে উইলিয়ামসন বলেন, ‘বিশ্বকাপে থাকাটা সব সময়ই বিশেষ। দিনটি কখন বা সময়টা কেমন, তা এই মুহূর্তে অনুমান করা যায়। এখানে অনেক কাজ করার আছে। আমি ফিজিও, সাপোর্ট স্টাফ ও নিউজিল্যান্ড ক্রিকেটের পেশাদারদের সঙ্গে সত্যিই প্রোগ্রামটি অনুসরণ করছি। তবে এটি কঠিন লক্ষ্য। বিশ্বকাপ স্পষ্টতই অনুপ্রেরণামূলক। যার জন্য আপনি সেই উন্নতিগুলো দেখতে চান।’
উইলিয়ামসন তার পুনরুদ্ধারের বিষয়ে বলেন- ‘হ্যাঁ, সত্যিই কিছু সুন্দর ছোট অগ্রগতি হয়েছে। নেট সেশনে যোগ দিতে পেরে আমার জন্য ভালো হয়েছে। কিছুটা শক্তি ও উন্নতি লাভ করছি। তবে এটা স্পষ্টতই কিছুটা ধীরযাত্রা, যেমনটা অন্য অনেকের অভিজ্ঞতা হচ্ছে।’