প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৫:২৭ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৫:৫০ পিএম
১৭ সদস্যের বাইরেও আছেন রিশাদ হোসেন, সাইফ হাসান ও নাঈম হাসান— আ. ই. আলীম
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে জায়গা মেলেনি মাহমুদউল্লাহ রিয়াদের। পাশাপাশি বাদ পড়েছেন তাইজুল ইসলাম। চূড়ান্ত দলে জায়গা না পাওয়া তাইজুলের আশা অবশ্য শেষ হচ্ছে না। এশিয়া কাপের স্ট্যান্ড বাই ক্রিকেটারের তালিকায় আছেন তিনি। তাইজুলের পাশাপাশি এই তালিকায় আছেন আরও দুই ক্রিকেটার। তারা হলেন– তানজিম হাসান সাকিব ও সাইফ হাসান।
দীর্ঘদিন কাধের ইনজুরিতে ভুগেছিলেন শেখ মাহেদি। প্রায় আড়াই বছর পর ফের ওয়ানডে দলে সুযোগ মিলেছে তার। এ ছাড়াও আছেন নাঈম শেখ, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারীরা। এশিয়া কাপের চূড়ান্ত দলে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে কেউ ইনজুরিতে পড়লে তাদের বদলি নিতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে চায় না বিসিবি। সেই কারণে তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়।
আরও পড়ুন:
আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসবে এশিয়া কাপের আসর। এর পরদিনই (৩১ আগস্ট) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে টাইগারদের ম্যাচটিতে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সাকিবের দল খেলবে লাহোরে।
এশিয়া কাপে জন্য বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।
স্ট্যান্ডবাই ক্রিকেটার: সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।