× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদের বাদ পড়াকে ‘অবিচার’ বলছেন মুশফিকের স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:১৭ পিএম

মাহমুদউল্লাহ ও মুশফিকুর ভায়রা ভাই— ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ ও মুশফিকুর ভায়রা ভাই— ছবি: সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে বিসিবির ঘোষিত ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাটারকে বাদ দেওয়ার আগে লম্বা আলোচনা করেছেন বলে জানিয়েছেন নির্বাচকরা। কিন্তু পুরো বিষয়টিতে ‘অন্যায় বা অবিচার’ দেখছেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়েত মণ্ডি। সম্পর্কে যিনি রিয়াদের শ্যালিকা।

আজ সকালে এশিয়া কাপের দল ঘোষণার পরপরই মুশফিকুরের স্ত্রী তার ফেসবুকে পোস্ট করেন, Injustice is the new trend অর্থাৎ, অন্যায় এখন নতুন ট্রেন্ড। সেখানে জুড়ে দিয়েছেন ‘ঘৃণ্য কিছুর’ প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত ইমোজি। পোস্টটিতে কিছু সরাসরি উদ্দেশ্য করা না হলেও এটা যে মাহমুদউল্লাহর বাদ পড়া ইস্যুতে ক্ষোভ, তা বুঝে গেছেন নেটিজেনরা।

এর আগে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে রিয়াদের বাদ পড়া নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বড় বোনের পোস্টের কমেন্টবক্সে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ছোট বোন মন্ডি। মাহমুদউল্লাহর স্ত্রীর পোস্ট ছিল ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না’, সেখানে মন্ডি লিখেছিলেন, ‘আরে নাহ, তাদের দলে (বাংলাদেশ টিম) অনেক হার্ডহিটার আছে। বলে বলে ছয় আর ছয়।’

ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সে সময় ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়েন। এর পর থেকে অনেকাংশে নিশ্চিত হওয়া যায় রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারে সম্ভবত ছেদচিহ্ন পড়ে গেছে। এবার জায়গা পেলেন না এশিয়া কাপের দলে।

আরও পড়ুন: 

রিয়াদকে দলে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে।’ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়নি বলেও জানান নান্নু, ‘অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে।’

২০১১ সালে মাহমুদউল্লাহ বিয়ে করেন জান্নাত কাওসার মিষ্টিকে। তার তিন বছর পর মিষ্টির বোন জান্নাতুল কেফায়েত মন্ডিকে বিয়ে করে মুশফিকুর রহিম। মুশফিক-রিয়াদ দুজনে ‘ভায়রা ভাই’। রিয়াদের দল না পাওয়ায় তাই কথা বলেছেন মুশফিকের স্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা