প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৩:৪৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৩:৪৮ পিএম
এলপিএলের গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। একই দলে আছেন মোহাম্মদ মিঠুনও। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক লিটন দাস। এলপিএল খেলতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি লিটন। এরপরেও প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটান্সে ডাক পেলেন। কানাডায় সারে জাগুয়ার্সের হয়ে ৭ ইনিংসে ২১.৭১ গড়ে করেছেন ১৫২ রান।
আরও পড়ুন:
আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। এলপিএল খেলতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতিতে শুরু থেকে থাকবেন না সাকিব ও লিটন। এই দুই ক্রিকেটারের বাইরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। যদিও এখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।