× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌম্যকে নিয়ে কোনো আলোচনাই হয়নি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১১:১৪ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১২:১৮ পিএম

সৌম্যকে নিয়ে কোনো আলোচনাই হয়নি

সবশেষ ওয়ানডেটা তিনি খেলেছেন দুই বছরের কিছু বেশি সময় আগে। তবু এশিয়া কাপের সমীকরণে ভালোভাবেই ছিলেন সৌম্য সরকার! ইমার্জিং এশিয়া কাপে জায়গা পাওয়া, এশিয়া কাপের ক্যাম্পে শুরু থেকে থাকা ইঙ্গিত দিচ্ছিল তেমনই।

কিন্তু শেষমেশ তার জায়গা হয়নি এশিয়া কাপের ১৭ জনের দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, তাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি টিম ম্যানেজমেন্টের সঙ্গে।

ব্যাট হাতে দীর্ঘদিন ফর্মহীনতার সঙ্গে লড়ছেন সৌম্য। ইমার্জিং এশিয়া কাপেও দুটি চল্লিশের ঘরের ইনিংস খেলেছেন আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ভারতের বিপক্ষে তাকে ফিরতে হয়েছে ২ অঙ্কে পৌঁছার আগেই।

১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের— আ. ই. আলীম

আরও পড়ুন : 

তবু পেস বোলিং অলরাউন্ডার ভূমিকাটা এশিয়া কাপ আর বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা টিকিয়ে রেখেছিল। যদিও শেষমেশ তা আর ধোপে টিকল না। তার জায়গা হলো না দলে।

তার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম, কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গেছে। এজন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা