× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লম্বা আলোচনার পর বাদ রিয়াদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১১:৫৪ এএম

লম্বা আলোচনার পর বাদ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে দেখা যাবে না এটা অনেকটা অনুমেয়ই ছিল। শনিবার এশিয়া কাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তার। তাকে বাদ দেওয়ার আগে লম্বা আলোচনা করেছেন নির্বাচকরা। এর পরই তাকে দলে না নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সে সময় ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়েন। এর পর থেকে অনেকাংশে নিশ্চিত হওয়া যায় রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারে সম্ভবত ছেদচিহ্ন পড়ে গেছে।

রিয়াদকে দলে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে।’ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়নি বলেও জানান নান্নু, ‘অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে।’ এ ছাড়া দল ঘোষণার আগে সবার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি, ‘সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’

‘অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে’

আরও পড়ুন : 

নানা সময় বিসিবি কর্তারা জানিয়েছেন এশিয়া কাপের দলই বিশ্বকাপে যাবে। এশিয়া কাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক জানান, এটাই বিশ্বকাপের চূড়ান্ত বলে মানছেন না, ‘এখন বিশ্বকাপের দল না। এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দিই তারপর আপনাদের জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি। এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।’

তানজিদ তামিমকে দলে অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘তানজিদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। শেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে। আমরা আশাবাদী ইনশা আল্লাহ দেশের জন্য ভালো কিছু দিতে অপেক্ষা করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা