× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোরে মাঠে নামছে মেসির মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম

ভোরে মাঠে নামছে মেসির মিয়ামি

লিগস কাপে ৪ ম্যাচ খেলে ফেললেও মেজর সকার লিগে অভিষেক হয়নি লিওনেল মেসির। তাতে কি! ফুটবলের জাদুকর মাতিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের ফুটবল। হারের বৃত্তে ঘুরতে থাকা ইন্টার মিয়ামিকে জিতিয়ে চলছে একের পর এক ম্যাচ। আগামীকাল ভোরে লিগস কাপে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে নামবে আর্জেন্টাইন মহাতারকার দল।

আসরে ৪ ম্যাচে ৭ গোল দিয়ে দলকে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে তুলেছে মেসি। শনিবার ভোরে ঘরের মাঠে শার্লটসের বিপক্ষে নামবে মিয়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।

আরও পড়ুন: 

শার্লটের বিপক্ষেই এমএলএস অভিষেক হওয়ার কথা ছিল মেসির। তবে কোয়ার্টার ফাইনালে জয়ী দল, আগামী ১৯ আগস্ট সেমিফাইনালে মাঠে নামবে। ফলে ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই ম্যাচটি স্থগিত হওয়ায়, ধারণা করা হচ্ছে আগামী ২৬ আগস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএস অভিষেক হতে পারে মেসির।

তার আগে, মায়ামি ইউএস ওপেন কাপের সেমিফাইনালের জন্য ২৩ আগস্ট এফসি সিনসিনাটিতে যাওয়ার কথা রয়েছে মেসির দল মিয়ামির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা