× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ কোটি ইউরোতে বায়ার্নে কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৫:৫০ পিএম

১০ কোটি ইউরোতে বায়ার্নে কেন

টটেনহ্যাম হটস্পারকে কয়েকদফা প্রস্তাব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। শেষপর্যন্ত লিগ শুরু হওয়ার আগেরদিন গভীর রাতে সমঝোতায় পৌঁছেছে ক্লাব দুটি। টটেনহ্যাম ছেড়ে বায়ার্নেই যাচ্ছেন হ্যারি কেন। ইংলিশ অধিনায়ক জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষাও করে এসেছেন।

দলবদল ইস্যুতে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ১০ কোটি ইউরোতে ইংলিশদের অধিনায়ককে টেনে নিচ্ছে বাভারিয়ানরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০৮ কোটি টাকা। চার বছরের চুক্তিতে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে যাবে কেন।  চুক্তিতে বোনাস বাবদ বছরে পাবেন আরও ২ কোটি ইউরো।

আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক সাকিব

কেনকে দলে টানতে টটেনহ্যামকে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। দাম পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে টটেনহ্যাম। পরে ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব করে ৮০ মিলিয়ন। টটেনহ্যাম তাতেও রাজি না হওয়ায় অঙ্কটা বাড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি। কেনকে পেতে শেষ পর্যন্ত ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছে জার্মানির ক্লাবটি।

২০০৯ সালে টটেনহ্যামে যোগ দেন কেন। একযুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে খেলেছেন। টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেন। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে তার গোল ২১৩টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা