প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২২:৩৮ পিএম
না ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রথম শ্রেণির আম্পায়ার বাদশাহ সিরাজী। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন : প্রয়োজন স্টোকস-গ্রিন-মার্শ, আছে রোহিত-কোহলি-গিল
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য বাদশাহ সিরাজী। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।
প্রয়াত বাদশাহ সিরাজীর পরিবারকে গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে বিসিবি।