× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলে বোল্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৩:৫৬ পিএম

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলে বোল্ট

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড আগেই বলেছিলেন, ট্রেন্ট বোল্টকে বিশ্বকাপ দলে চান। সেই চাওয়ারই প্রথম ধাপের প্রতিফলন হল ইংল্যান্ড সফরের কিউই দলে। বিশ্বকাপের দুই মাস আগে প্রায় বছরখানেক পর আবার জাতীয় দলে ফিরলেন বোল্ট।

ট্রেন্ট বোল্ট কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও তাকে ছাড়ছে না নিউজিল্যান্ড। গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নেন বোল্ট। তখন থেকেই জাতীয় দলের বাইরে তিনি। এ বছরের শুরুতে বোর্ডের সঙ্গে ক্যাজুয়াল প্লেয়িং অ্যাগ্রিমেন্ট (অনিয়মিত চুক্তি) করেন। সেই সুবাদেই তার ফেরা।

দুবাইয়ে আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর পাড়ি দেবে ইংল্যান্ডে। ৩০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন: নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার খবর ‘ভুয়া’

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে নিউজিল্যান্ড। এরপর খেলবে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের কিউই দলে বোল্টের ফেরা বাদেও আছেন কাইল জেমিসন। চোট কাটিয়ে ফিরেছেন এই পেসার। দলের সঙ্গে চোটের কারণে সফরে থাকবেন না কেন উইলিয়ামসন। কিউইদের নেতৃত্ব দেবে টম ল্যাথাম।

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা